শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে বাসচাপায় ৩ নারী পোশাকশ্রমিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জানুয়ারী 2025, 12:54 দুপুর • 147 বার পঠিত
হবিগঞ্জে বাসচাপায় ৩ নারী পোশাকশ্রমিক নিহত

হবিগঞ্জের মাধবপুরে বাসচাপায় একটি পোশাক কারখানার তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজারে বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই প্রতিষ্ঠানেরই কর্মী।

তারা হলেন, উর্মী আক্তার, দিলারা বেগম ও রুমি আক্তার।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, টমটমে করে সকালে শ্রমিকরা কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

“দ্রুতগতির একটি বাসের ধাক্কায় তাদের টমটম উল্টে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ নারী মারা যান। একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।”

লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।