শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হায়দ্রাবাদ চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হওয়া ৮ সিংহ এখন সুস্থ!

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 07:53 সকাল • 626 বার পঠিত
হায়দ্রাবাদ চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হওয়া ৮ সিংহ এখন সুস্থ!

হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের আটটি এশিয়াটিক সিংহ করোনা সংক্রামিত হয়। কোভিড সংক্রমিত ৮টি সিংহই সুস্থ। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে সিংহগুলো কোভিড আক্রান্ত হওয়ার পর তাদেরকে অন্যান্য জীবজন্তু থেকে আইসোলেট করে রাখা হয়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা যায়, সিংহগুলো চিকিৎসায় ভালো মতো সাড়া দিয়েছে। দুই সপ্তাহ পরে সিংহগুলোর মধ্যে আর উপসর্গ দেখা যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাও তাদের আইসোলেট করেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর তাদের নমুনা নিয়ে ফের পরীক্ষা করা হয়। তখন তাদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।