শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘হায়া সোফিয়া’কে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত নেবে তুরস্ক

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2020, 07:25 বিকাল • 1,259 বার পঠিত
‘হায়া সোফিয়া’কে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত নেবে তুরস্ক

বিশ্বজুড়ে সুপরিচিত তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী স্থাপনা হায়া সোফিয়া’কে মসজিদে রূপান্তর করা হবে কিনা তা নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে দেশটির আদালত। ৫৩৭ সালে নির্মিথ সুউচ্চ ও দৃষ্টিনন্দন গম্বুজ এবং অন্যান্য সাধারণ স্থাপত্যটি বাজেন্টাইন সামরাজ্যের অন্যতম স্থাপনা। বৃহস্পতিবার ১৭ মিনিটের শুনানি শেষে তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা ‘কাউন্সিল অব স্টেট’ এ বিষয়ে সময় ঘোষণা দেয়।

হায়া সোফিয়াকে ইতিহাস বদলে দেয়ার স্থাপত্যও বলা হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা তুরস্কের হায়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তরিত করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্তের বিষয়টি পেছায় দেশটির আদালত।

ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে হায়া সোফিয়া নির্মাণের পর এটি প্রায় এক হাজার বছর অর্থোডক্স খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র ছিল।

১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে স্থাপনাটিকে মসজিদে রূপান্তর করা হয়। প্রায় পাঁচশ বছর পর এটিকে মিউজিয়ামে পরিণত করেন তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতার্তুক। এবার সর্বোচ্চ প্রশাসনিক আদালতের অনুমোদন পেলে তুরস্ক জাদুঘরটিকে ফের মসজিদে রূপান্তর করার সুযোগ পাবে।