শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাতকড়া অবস্থায় পালাল আসামি

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 07:17 বিকাল • 677 বার পঠিত
হাতকড়া অবস্থায় পালাল আসামি

নেত্রকোনায় আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছেন পলাশ মিয়া (১৮) নামে এক আসামি।

সোমবার (৩১ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদন বাজার নামক স্থান থেকে সিএনজি থেকে পালিয়ে যান তিনি।

পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ওসি ফেরদৌস আলম নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩০) বিকেলে মদন উপজেলার কাটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে তাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়।