হাসপাতালে ভর্তি ভাষা আন্দোলনের কিংবদন্তি গায়ক
অনলাইন নিউজ পোর্টাল
•
27 সেপ্টেম্বর 2021, 12:42 দুপুর
•
290 বার পঠিত
আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
এ গুণী সংগীত সুরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নিউমোনিয়াজনিত কারণে আবদুল গাফফার চৌধুরীকে নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যপ্রবাসী ৮৬ বছর বয়স্ক বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও প্রতিদিন নিয়মিত লিখে যাচ্ছেন, সেসঙ্গে যুক্তরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে সশরীরে যোগ দেন।