হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
12 অক্টোবর 2021, 07:11 বিকাল
•
223 বার পঠিত
শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফের ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে, বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল ৪ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
বিএনপি প্রধানের চিকিৎসা কার্যক্রমে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শারীরিকভাবে সবগুলো অসুখই ঘুরে-ফিরে আসছে খালেদা জিয়ার। থেমে-থেমে জ্বরও আসছে বেশ কিছুদিন। এছাড়া পুরনো অসুখগুলোও সেরে উঠেনি। এ কারণেই পরীক্ষা-নিরীক্ষা করাতে এভারকেয়ারে আসেন খালেদা জিয়া। সেখানে চিকিৎসকরা তাকে ফের হাসপাতালে ভর্তি হতে বলেন।