শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসপাতালে ভর্তি আমীরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দা. বা.

অনলাইন নিউজ পোর্টাল • 06 নভেম্বর 2021, 07:16 বিকাল • 231 বার পঠিত
হাসপাতালে ভর্তি আমীরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দা. বা.

হেফাজতে ইসলামের সম্মানিত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেলে মহিবুল্লাহ বাবুনগরীকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তার নিকটায়ত্মীয় মুফতি মোহাম্মদ বলেন, ‘অসুস্থতার কারণে হেফাজতে ইসলামের আমিরের শারীরিক অবস্থা খুবই দুর্বল। তাই চিকিৎসকরা ওনাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন।’