হাসপাতাল ত্যাগ করলেন ওবায়দুল কাদের
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 ডিসেম্বর 2021, 12:11 দুপুর
•
712 বার পঠিত
আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল তিনি ছেড়ে যান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন ওবায়দুল কাদের। সেখান থেকে দিনের নির্দিষ্ট কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
গত ১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।