হাওরে বাদামের বাম্পার ফলনে বেশ ফুরফুরে কৃষক
অনলাইন নিউজ পোর্টাল
•
08 মে 2021, 04:42 দুপুর
•
209 বার পঠিত
নেত্রকোণার খালিয়াজুরী হাওরে ধানের পাশাপাশি বাদাম চাষে ঝুঁকছে কৃষক। অনুকুল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্বল্প খরচে অর্থনৈতিকভাবে লাভজনক এই তৈলজাত ফসল চাষে মনোযোগী হয়েছেন হাওরপাড়ের কৃষক।
জগনাথপুর গ্রামের বাদাম চাষি আফসার আলী জানান, স্থানীয় উন্নতজাতের বাদাম এবং বারী ৬ জাতের বাদামের ফলন অনেক বেশি এবং রোগ বালাইয়ের প্রকোপ তুলনামুলকভাবে কম। চলতি রবি মৌসুমে তিনি বারী ৬ জাতের বাদাম এবং স্থানীয় উন্নতজাতের চীনা বাদাম চাষ করেছেন।
উন্নত প্রযুক্তি এবং উপজেলা কৃষি বিভাগের নিয়মিত পরামর্শের কারণে মাঠে ফসলের অবস্থা খুবই ভালো এবং বাম্পার ফলন প্রত্যাশা করছেন তিনি। ইতোমধ্যে দেশি জাতের বাদাম তুলতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। আশানুরুপ ফলন হয়েছে বলে জানান, কৃষাণি ইয়াসমিন।