শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাওরে আর সড়ক নয়, প্রয়োজনে হবে উড়ালসড়ক

মোহাম্মদ খাইরুল আমিন • 18 এপ্রিল 2022, 06:01 বিকাল • 345 বার পঠিত
হাওরে আর সড়ক নয়, প্রয়োজনে হবে উড়ালসড়ক

হাওর এলাকায় আর নতুন করে কোনো রাস্তাঘাট তৈরি হবে না। যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে উড়ালসড়ক। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এই সিদ্ধান্ত। আজ সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান। 

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে বলেন, ‘পানি প্রবাহে বাধা যাতে না হয়, সেজন্য হাওর এলাকায় আর কোনোভাবেই রাস্তাঘাট করা যাবে না ’

এর সঙ্গে যোগ করেন, ‘যে সড়কগুলো এখন আছে, সেগুলো পরিদর্শন করে প্রতি আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণ করা যায় কি না সেটা দেখতে বলা হয়েছে। এছাড়া হাওর এলাকায় রাস্তা করতে হলে সবগুলো এলিভেটেড করতে হবে।’