হাজিদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ বিশেষ ব্যাগ সরবরাহ করেছে সৌদি সরকার
কঠোর স্বাস্থ্যবিধি ও নিরাপত্তায় এবারের হজ আয়োজন করছে সৌদি আরব। হজ উপলক্ষে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য প্রয়োজনীয় সামগ্রীসহ বিশেষ ব্যাগ সরবরাহ করেছে দেশটি।
স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে সৌদি হজ ও ওমরাহ কর্তৃপক্ষ হজে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ একটি বিশেষ ব্যাগ সরবরাহ করেছে।
এর মধ্যে রয়েছে-
> ইহরামের পোশাক।
> প্রোটেক্টিভ ফেইস মাস্ক।
> শেভিং সরঞ্জামাদি।
> প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি।
> মিনায় নিক্ষেপের কংকর।
> টুথপিক।
> ইয়ারপ্লেগ (কান প্লেগ)
> চোখের নিরাপত্তায় আই কাভার।
> একটি ছাতা।
> জায়নামাজ।
> অনলাইন নিউজ পেপার।
> হ্যান্ড সেনিটাইজার।
> একটি হজ গাইডবুক।
সৌদি আরব এ বছর ১০ হাজার লোককে হজের অনুমতি দিয়েছে। তবে সৌদির বাইরে থেকে কোনো লোককে হজের অনুমতি দেয়া হয়নি। সৌদিতে অবস্থানকারী ১৬০ দেশের (শতকরা ৭০ ভাগ) নাগরিককে এবার হজে অংশগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয়দের মধ্য থেকে ৩০ ভাগ লোক হজ করবে।
বর্তমানে আইসোলেশনে অবস্থান করছেন হাজিরা। তারপর হাজিদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করেই ২৯ জুলাই মিনার উদ্দেশ্যে রওনার অনুমতি দেয়া হবে। হজ শেষে প্রত্যেককেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর যার যার অবস্থানে ফেরার অনুমতি দেবে হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।