শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হাজীদের জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করেছে সৌদি সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2020, 03:31 দুপুর • 709 বার পঠিত
হাজীদের জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করেছে সৌদি সরকার

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে এবং হাজীদের রোদের তীব্রতা থেকে রক্ষা করতে ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। এছাড়াও মানি আল ওয়াদি হাসপাতাল, আরাফাত ময়দানে স্বাস্থ্যকেন্দ্র, ফিল্ড হাসপাতাল এবং মোবাইল ক্লিনিকসহ সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী জানান, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য চিকিৎসক, নার্স এবং সহযোগী চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর হজ চলাকালীন রোদের উত্তাপ বেশি হবে। তাই রোদের তীব্রতার কারণে যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্যও জরুরি চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।

এ বছর হজযাত্রীদের সেবার দায়িত্বে নিয়োজিত থাকা সব কর্মীর করোনা পরীক্ষা করা হবে এবং সেই সঙ্গে যেসব প্রতিষ্ঠান হজ চলাকালীন বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে তাদের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হবে।

হজবিষয়ক সচিব বলেন, হজ অফিসের প্রশাসনিক কর্মচারী এবং সরাসরি যারা হজযাত্রীদের সেবা করে থাকেন, তাদের সবার করোনা পরীক্ষা হবে। যাদের করোনা নেগেটিভ আসবে, শুধু তারাই এসব কাজে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, হজযাত্রীদের দলে দলে ভাগ করে পর্যায়ক্রমে হজের স্থানে পাঠানো হবে। প্রত্যেক দলের সঙ্গে দক্ষ একটি মেডিকেল টিম যাবে।