শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হাইতির রাজধানীতে সহিংসতায় এক সপ্তাহে ৮৯ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুলাই 2022, 02:11 দুপুর • 439 বার পঠিত
হাইতির রাজধানীতে সহিংসতায় এক সপ্তাহে ৮৯ জন নিহত

হাইতির রাজধানী  পোর্ট-অ-প্রিন্সে এক সপ্তাহে অপরাধী চক্রগুলোর মধ্যকার সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। একটি মানবাধিকার গ্রুপ বুধবার একথা জানায়। খবর এএফপির।

নিত্যপণ্য মূল্য বৃদ্ধি এবং জ¦ালানি সংকটের পাশাপাশি নতুন করে সহিংসতার কারণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি তলানীতে এসে ঠেকেছে। 

পোর্ট-অ-প্রিন্স’র অদূরে সোলেইল এলাকায় গত সাত জুলাই দ’ুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

নেশন্যাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ‘ ঐ সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৬ জন। বিবৃতিতে আরো বলা হয়, এতে ৭৪ জন গুলিবিদ্ধ হয়ে কিংবা ছুরিকাঘাতে আহত হয়েছে।