হাইকোর্টে আসন বৃদ্ধির আবেদন
অনলাইন নিউজ পোর্টাল
•
21 এপ্রিল 2021, 03:57 দুপুর
•
29 বার পঠিত
চলমান লকডাউনের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টে বেঞ্চ বাড়ানোর আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার অ্যাসোসিয়েশন) সমিতি।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বরাবর সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক আবেদনে এই আহ্বান জানানো হয়।
আবেদনে বলা হয়, বর্তমানে দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এটি হ্রাসকল্পে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে আপনি (প্রধান বিচারপতি) কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগও সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চের মাধ্যমে সীমিত আকারে বিচারকাজ অব্যাহতভাবে চলছে।