গ্যাস সিলিন্ডারে লিকেজ, শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
24 অক্টোবর 2020, 07:31 বিকাল
•
108 বার পঠিত
কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দুপুরে উপজেলার কাটখাল ইউপির হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। রান্নার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- কামাল মিয়া, সিপাই নেছা, তাসলিমা, পারভিন, আনোয়ার হোসেন, উম্মে হানি, হাবিবা ও জুয়েনা। তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।