শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্যাব্রিয়েল আঘাতে জরুরি অবস্থা ঘোষণা: নিউজিল্যান্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 14 ফেব্রুয়ারি 2023, 12:49 দুপুর • 268 বার পঠিত
গ্যাব্রিয়েল আঘাতে জরুরি অবস্থা ঘোষণা: নিউজিল্যান্ড

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। অনেক মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। সেইসাথে দেখা দিয়েছে ভূমিধস। তাই আজ মঙ্গলবার জাতীয় জরুরি অবস্থার ঘোষণা দেয়া হয়েছে। 

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের আঘাতে জরুরি অবস্থা ঘোষণার এটাই প্রথম রেকর্ড। এর আগে করোনা মহামারীতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 
 
নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের কাছের অকল্যান্ড থেকে ১০০ কিলোমিটার পূর্বে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, ঝড়টি পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে সরে গিয়ে উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে।  

আবহাওয়াবিদেরা বলছেন, ঘূর্ণিঝড়টি ক্রমাগত সরতে থাকায় আপার সাউথ আইল্যান্ডেও আবহাওয়া পরিস্থিতি বাজে রূপ ধারণ করতে পারে।