শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গভীর রাতে বিএনপি নেতা আমীর খসরু আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2023, 11:35 দুপুর • 344 বার পঠিত
গভীর রাতে বিএনপি নেতা আমীর খসরু আটক

বুহস্পতিবার গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বার্তায় জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বুহস্পতিবার গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদও  আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।