শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুয়ানতানামো বে বন্ধে বাইডেনকে চাপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

মোহাম্মদ খাইরুল আমিন • 09 জানুয়ারী 2022, 09:16 সকাল • 340 বার পঠিত
গুয়ানতানামো বে বন্ধে বাইডেনকে চাপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বিতর্কিত কারাগার গুয়ানতানামো বে বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে এ কারাগার বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। এখন ক্ষমতায় আসার পর তার ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
কারাগারটি যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূমির বাইরে কিউবার গুয়ানতানামো বেতে নির্মিত হয়েছে। ২০০১ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযান শুরুর পর কিউবায় গুয়ান্তেনামো বেতে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটিতে এ কারাগারটি তৈরি করা হয়। দুই দশক ধরে চলমান যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-এর সময়ে যেসব বিদেশি নাগরিক দেশটির সামরিক বাহিনীর হাতে ধরা পড়তেন তাদেরকে এখানে আটক রাখা হতো। কিন্তু কারাগারটিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কঠোর প্রক্রিয়া অবলম্বন করা হয় এমন অভিযোগে বিশ্ব্যব্যপী সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র সরকার। সমালোচকদের দাবি, যে প্রক্রিয়ায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয় তা বন্দিদের উপর ‘নির্যাতনের শামিল’।