শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2020, 08:31 সকাল • 290 বার পঠিত
গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। তার অবস্থা এতোটাই গুরুতর যে তাকে এখন হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।