শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 18 আগস্ট 2020, 08:42 রাত • 178 বার পঠিত
গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৬৭ বছর বয়সী আলেক্সান্ডার ইউক চিং মাকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তিনি চীনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জাতীয় প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

জানা গেছে, চীনা গোয়েন্দা কর্মকর্তাদের গোপন তথ্য সরবরাহ করতে তার এক আত্মীয়ের সঙ্গে তিনি ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগে দাবি করা হয়। তার ওই আত্মীয়ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পর ১৯৮২ সালে সিআইএয়ের কাজ করেন ইউক চিং। যাতে তিনি সর্বোচ্চ গোপনীয় নিরাপত্তা তথ্যেও প্রবেশ করতে পারতেন। ১৯৮৯ সালে তিনি সিআইয়ের চাকরি ছাড়েন। পরে চীনের সাংহাইতে বসবাস শুরু করেন। পরে ২০০১ সালে ফের হাওয়াইতে ফিরে আসেন। প্রায় এক দশক ধরে আলেক্সান্ডার ইউক চিং মা এবং তার ওই আত্মীয় চীনের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

মঙ্গলবার আলেক্সান্ডার ইউক চিং মা'কে আদালতে উপস্থাপনের কথা রয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে।