গুলশানে ডিএনসিসির পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
অনলাইন নিউজ পোর্টাল
•
29 নভেম্বর 2021, 04:59 দুপুর
•
306 বার পঠিত
রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।