শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ নিয়ে ডিএমপি কমিশনার যা বললেন

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2023, 07:56 বিকাল • 337 বার পঠিত
গুলিস্তানে বিস্ফোরণ নিয়ে ডিএমপি কমিশনার যা বললেন

কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা নাকি গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন এটা নাশকতা নাকি দুর্ঘটনা।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান।

 অনেক সময় মিথেন গ্যাস, এসির গ্যাস বা পয়োঃগ্যাস জমে এমন বিস্ফোরণ হতে পারে। এখন এটা নাশকতা, নাকি দুর্ঘটনা তা আমাদের দায়িত্বরত বিশেষজ্ঞ দল তদন্ত শেষ করে বিস্তারিত বলতে পারবেন।

সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।