শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2022, 04:26 দুপুর • 280 বার পঠিত
গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। 

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর নুরে আলমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নুরে আলম লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

রোববার ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গুলি চালায়।  গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান। আরো ৩০ জন আহত হয়। 

তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।