শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুজরাটের সেতু ধসের ঘটনা ভগবানের উপর ‍দায় চাপালেন ব্যবস্থাপক

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2022, 12:23 দুপুর • 327 বার পঠিত
গুজরাটের সেতু ধসের ঘটনা ভগবানের উপর ‍দায় চাপালেন ব্যবস্থাপক

গুজরাটের মোরবি সেতু ধসে পড়ার ঘটনায় সৃষ্টিকর্তাকে দোষারোপ করেছেন সংস্কার কাজে জড়িত ওরেভা কোম্পানির ব্যবস্থাপক দীপক পারেখ। সেতু ধসে পড়ায় ১৩৫ জন প্রাণ হারান।

জানা যায় ১৯ শতকে তৈরি ১৪০ বছরের পুরাতন ওই সেতুটি সংস্কার কাজের জন্য প্রায় সাত মাস বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়দের কাছে এটি জুল্টো পুল নামে পরিচিত। ২৩০ মিটার দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী ওই সেতুতে প্রচুর মানুষ বেড়াতে যান।

সেতুটির সংস্কার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ওরেভা কোম্পানি। সেতু ধসের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই ওরেভা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।

গত বুধবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমজে খানের আদালতে তোলা হয় বলে জানায় । সেখানে তিনি বলেন, ‘‘ভগবানের ইচ্ছাতেই এমন দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে।”

দীপক সেতু ধসের দায় ভগবানের উপর চাপাতে চাইলেও পুলিশ বলছে, যে তারে সেতুটি ঝুলে ছিল সেটিতে ‘মরিচা ধরে’ গিয়েছিল।

মোরবি জেলা পুলিশের উপ পুলিশ সুপার পিএ জালা আদালতকে এ তথ্য জানিয়ে বলেন, ‘‘সংস্কার কাজের সময় তারগুলো পাল্টে ফেলার কথা থাকলেও ওভেরা গ্রুপ সে কাজ করেনি।”

এছাড়া, সরকারের অনুমতি ছাড়াই এবং সুরক্ষা মান যাচাই না করেই গত ২৬ অক্টোবর সেতুটি জনগণের জন্য পুনরায় খুলে দেয়া হয়।


গুজরাটের মোরবি সেতু ধসে পড়ার ঘটনায় সৃষ্টিকর্তাকে দোষারোপ করেছেন সংস্কার কাজে জড়িত ওরেভা কোম্পানির ব্যবস্থাপক দীপক পারেখ। সেতু ধসে পড়ায় ১৩৫ জন প্রাণ হারান।