শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জানুয়ারী 2022, 05:35 বিকাল • 437 বার পঠিত
গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

গোপনীয়তায় আঘাত হানার দায়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা করেছে ফ্রান্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে গুগল ও ফেসবুককে ২১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা।

দেশটির ডেটা গোপনীয়তা পর্যবেক্ষক সিএনআইএল’র অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখানের প্রক্রিয়া বেশি জটিল করেছে। কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি নেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)-এর ডেটা গোপনীয়তা নীতিমালায়। সিএনআইএল’র কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের ওপর নজর রাখতেই ব্যবহার করা হয় এসব কুকিস।

এদিকে এই পরিস্থিতির ফলে পুরো ইউরোপে ব্যাপক চাপের মুখে পড়েছে ফেসবুক, গুগল ছাড়াও অ্যাপল এবং আমাজনের মতো প্রতিষ্ঠান। সোশ্যাল-মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দৈনিক এক লাখ ইউরো জরিমানা গুনতে হবে।