শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ৮ মাসে ধর্ষণ ৮১৩, পাশবিক নির্যাতনের স্বীকার ১১২ কন্যাশিশু

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 08:56 সকাল • 253 বার পঠিত
গত ৮ মাসে ধর্ষণ ৮১৩, পাশবিক নির্যাতনের স্বীকার ১১২ কন্যাশিশু

দেশে আইন থাকলেও নেই তার বাস্তবায়ন। ক্ষমতাসীনরা কেন যেন বুঝেও অবুঝ। দেশে যে হরে বেড়ে চলছে ধর্ষণ এর সংখ্যা এভাবে চলতে থাকলে কিছুদিন পর কুমারী নারী খুঁজে পাওয়া দুস্কর হবে সমাজে। এখন ধর্ষণ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইন বিভাগকে। করোনার মধ্যেই দেশে বাল্য বিবাহ ও ধর্ষণের সংখ্যা বাড়ছে। গত ৮ মাসে ৮১৩ নারী ধর্ষণ ও ১১২ জন কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে। আর অপহরণ ও পাচার হয়েছে ১৪০ জন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২১’ উপস্থাপন করেন ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। তিনি জাতীয় ও স্থানীয় ২৪টি সংবাদমাধ্যমে আসা নির্যাতনের প্রতিবেদন তুলে ধরেন।

পর্যবেক্ষণ প্রতিবেদনে নাছিমা আক্তার উল্লেখ করেন, ২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা হয়েছে। প্রতি বছর এ মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিয়ের শিকার হয়েছে এক হাজার ২৫৩ জন কন্যাশিশু।