‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’-খবরটি সঠিক নয়: ফ্যাক্ট-চেকিং টিম
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 ফেব্রুয়ারি 2025, 09:55 রাত
•
397 বার পঠিত
একটি জাতীয় দৈনিকে প্রত্রিকায় প্রকাশিত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামের সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকিং টিম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস-এর ফেসবুক পেইজে এক বিবৃতিতে জানানো হয় যে, দৈনিক জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনটি সঠিক নয়।
বিবৃতির প্রধান বিষয়সমূহ:
- প্রকাশিত সংবাদে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
- পোস্টটিতে বিভিন্ন পুরোনো সংবাদের স্ক্রিনশট নিয়ে ৬৫ ঘণ্টার হিসাব দেওয়া হয়েছে, যা প্রকৃতপক্ষে মিথ্যা।
- ধর্ষণের মতো গুরুতর অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে।
প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, দেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। মিথ্যা পরিসংখ্যান ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।
সরকারের পক্ষ থেকে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য প্রচার করার জন্য এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য।