গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের অধিক
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 জানুয়ারী 2022, 09:32 সকাল
•
472 বার পঠিত
করোনায় বিশ্বব্যাপী দৈনিক মৃত্যুর হার কমছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগী। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ২২ লাখে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৫৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ২ হাজার।