গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
12 সেপ্টেম্বর 2021, 09:17 সকাল
•
270 বার পঠিত
রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।
রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৭ জন।