শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা উপসর্গে এক জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 03 অক্টোবর 2021, 09:39 সকাল • 241 বার পঠিত
গত ২৪ ঘন্টায়  রামেক হাসপাতালে করোনা উপসর্গে এক জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। মৃত নারীর বাড়ি কুষ্টিয়ায়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
 
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯৮ জন। রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ০ শতাংশ।