শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 25 নভেম্বর 2021, 09:21 সকাল • 529 বার পঠিত
গত ২৪ ঘণ্টায়  করোনায় আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু


করোনার সংক্রমণে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭২৯ জন। যা আগের দিনের চেয়ে চার শতাধিক বেশি। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার ৩০৬ জনে।
 এদিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ২০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন। আর দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৫৮ জন।