গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় সাড়ে ৬ হাজারের বেশি মৃত্যু
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে ছোবলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৪ লাখ মানুষের।
তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৮১ হাজার ৭৯০ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৯২৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬০৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জনের।
তবে এখনো করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জন মানুষ মারা গেছেন।
বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।