শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু ৬৪৩৯ জন

অনলাইন নিউজ পোর্টাল • 17 ডিসেম্বর 2021, 10:10 দুপুর • 1,132 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু ৬৪৩৯ জন

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৪৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৫২ হাজার ১৬১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ সাত হাজার ১৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজার। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জনে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৯৭৩ জন। এ নিয়ে দেশটিতে পাঁচ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ২৪ হাজার ৪৯৭ জন।