শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2021, 09:13 সকাল • 400 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

 রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল(২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
 
 রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ১ জন।

 রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান ,মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

 জেনারেল শামীম ইয়াজদানী তিনি আরও বলেন , গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৭৬ জন।