শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে সর্বোচ্চ শনাক্ত

অনলাইন নিউজ পোর্টাল • 11 আগস্ট 2021, 08:55 সকাল • 120 বার পঠিত
গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে সর্বোচ্চ শনাক্ত

নোয়াখালীতে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।
মঙ্গলবার রাতে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এ দিন একজনের মৃত্যুসহ জেলায় মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। নতুন করে ৪৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। সুস্থতার হার ৭১ দশমিক ১০ শতাংশ।

সিভিল সার্জন বলেন, গত ৩ আগস্ট জেলায় সর্বোচ্চ ২৯৩ জনের শনাক্তের রেকর্ড হয়। গত ২৪ ঘণ্টায় তা ছাড়িয়ে গেল। জেলায় মোট শনাক্তের হার ১৫ দশমিক ০৫ শতাংশ।