শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের আক্রান্ত ৫৮৪ জন

অনলাইন নিউজ পোর্টাল • 21 জানুয়ারী 2021, 06:43 বিকাল • 109 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের আক্রান্ত ৫৮৪ জন

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৯৬৬ জনের।একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জনে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৭৪ জন।

সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৫টি, জিন-এক্সপার্ট ২৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৬টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৯৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৭১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ১৫ হাজার ৪২৮টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ৩ দশমিক ৯৬ শতাংশ। এ যাবৎ শনাক্তের হার ১৫.৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।