গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
06 সেপ্টেম্বর 2021, 06:23 বিকাল
•
274 বার পঠিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জন।সোমবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬জনে।
এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৫৬৩ জনে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।