শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ লাখ ৪৫ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 16 ডিসেম্বর 2021, 09:34 সকাল • 1,016 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ লাখ ৪৫ হাজার

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৮০৮ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫৭ জনে। নতুন করে ভাইরাসটি সংক্রমিত হয়েছে সাত লাখ পাঁচ হাজার ৭৫৫ জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা ২৭ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৬১১ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন এক হাজার ৬৭৯ জন।
মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার ১৪২ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৩ জন।