শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 13 ফেব্রুয়ারি 2022, 04:25 দুপুর • 244 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৩৮ জন।

আজ (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।