শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল সাড়ে ছয় হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জানুয়ারী 2022, 06:24 বিকাল • 285 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল সাড়ে ছয় হাজার

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৫৪ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২০.৮৮ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ৪২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।