শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 05:35 বিকাল • 288 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসতে দেশের ২৭ হাজার ৮১৪ জনের মৃত্যু হলো। এর আগের দিন শুক্রবার দেশে চারজনের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।