শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জানুয়ারী 2023, 12:12 দুপুর • 369 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৬৪৫ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন এক হাজার ৪৩৪ জন।  ৩ লাখ ২১ হাজার ৪৯০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ৩১৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হন চার লাখ ৫২ হাজার ৩০৬ জন। ওই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ৩৩৮ জন।

সবমিলিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯ হাজার ৪১২ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ৭০১ জনে। এদের মধ্যে ৬৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৩১৩ জন করোনা থেকে সেরে উঠেছেন।

আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।