গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 জুলাই 2022, 06:26 বিকাল
•
230 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪৯ জনে। আবার এ সময়ের মধ্যে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে ,আর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩, খুলনায় ২ ময়মনসিংহে ২ ও রংপুরে একজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ, একজন নারী।