শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ২৮৫ জন করোনা আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জানুয়ারী 2022, 07:10 বিকাল • 353 বার পঠিত
গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ২৮৫ জন করোনা আক্রান্ত

খুলনা বিভাগে বেড়েই চলছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১ হাজার ৮৩টি নমুনা পরীক্ষায় ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যায়নি কেউ। এরআগে, মঙ্গলবার বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। একইসময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৫৮ জনের।

বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ২৮৫ জন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৪ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ৭৫ জন, কুষ্টিয়ায় ৪৪ জন, ঝিনাইদহে ৩১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চুয়াডাঙ্গায় ১৫ জন, মাগুরা ও সাতক্ষীরায় ১১ জন করে এবং বাগেরহাটে ৪ জনের। নড়াইল ও মেহেরপুরে কারও করোনা শনাক্ত হয়নি।