গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭ ডেঙ্গুরোগী
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 মে 2022, 05:15 বিকাল
•
255 বার পঠিত
ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। সারাদেশে সর্বমোট ৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এদিকে ১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৯ জন রোগী। এবছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যায়নি।