শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬০৪

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মার্চ 2022, 04:43 দুপুর • 267 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০৪ জনের। শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৬৫৭ জনের।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ২ জন ও সিলেটের ১ জন।

দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।