শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২৫ মৃত্যু, শনাক্ত ৩৫৬৭

অনলাইন নিউজ পোর্টাল • 24 মার্চ 2021, 05:39 বিকাল • 260 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২৫ মৃত্যু, শনাক্ত ৩৫৬৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭৬৩ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৬৭  জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।