গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2021, 05:57 বিকাল
•
295 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আরো ২২৯ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে বেড়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।