শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৮ জন নতুন রোগী ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 26 নভেম্বর 2021, 05:38 বিকাল • 355 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৮ জন নতুন রোগী ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে ঢাকাতে ৫৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৩৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।