শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন নতুন রোগী ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2021, 06:20 বিকাল • 223 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন নতুন রোগী ভর্তি

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
গত ২৪ ঘণ্টায় ঢাকাতে ১২৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৭৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪২ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।

 এদিকে এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৫০৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৭২৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৭ জন মারা গেছে।